সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

ঢাকা অফিস
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ  ¦ ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হাদীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেছেন।

এর আগেই, গত ১৩ নভেম্বর শরিফ ওসমান হাদী অভিযোগ করেন যে তিনি বিভিন্ন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাচ্ছেন। ফোন কল ও টেক্সট বার্তার মাধ্যমে তাকে এবং তার পরিবারকে হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেইদিন রাতে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি লেখেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট এসেছে। আমাকে নজরদারিতে রাখা হচ্ছে, আমার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এমনকি আমার পরিবারকেও ক্ষতি করার কথা বলা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ইনসাফের লড়াই থেকে আমি এক চুলও নড়বো না। যদি আমাকে বা আমার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও ন্যায়ের পথে অটল থাকবো।

হাদী তার পোস্টে লেখেন, এক আবরারের হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে। এক হাদিকে হত্যা করা হলে আল্লাহ আরও লক্ষ হাদী সৃষ্টি করবেন। স্বাধীনতার এই গর্জন কোনোদিন থামানো যাবে না।

তিনি বলেন, লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস চাই। শহীদির মৃত্যু চাই। আমার পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর হাতে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X