সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শোকে স্তব্ধ কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম: শিশু সাজিদের দাফন সম্পন্ন

সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
শোকে স্তব্ধ কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম: শিশু সাজিদের দাফন সম্পন্ন

কোয়েলহাট পূর্বপাড়া, তানোর: পুরো গ্রাম শোকস্তব্ধ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান সংলগ্ন মাঠে দুই বছর বয়সী শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

গ্রামের মসজিদের মাইকে বারবার শোনা যাচ্ছিল দুঃসংবাদ: “কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের সন্তান সাজিদ মারা গেছে।” এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে থেমে যায় সব কাজকর্ম। কেউ দোকান খুলতে পারেনি, কেউ মাঠে যায়নি। সবাই পাঞ্জাবি গায়ে জড়িয়ে, মাথায় টুপি নিয়ে সাজিদের বাড়ির দিকে এগোতে থাকে। গ্রামের প্রত্যেকেই একবার হলেও সেই নিষ্পাপ মুখটি দেখতে চেয়েছিলেন, যে মুখে প্রতিদিন হাসি ফুটত, আজ নিস্তব্ধ।

শুক্রবারের জানাজার আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট গভীর নলকূপ খনন করে। ৩২ ঘণ্টা পর রাত ৯টায় শিশু সাজিদের দেহ উদ্ধার করা হয়। এরপর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানাজার সময় গ্রামের প্রতিটি বয়সী মানুষ সেখানে উপস্থিত ছিল। বৃদ্ধ, যুবক, স্কুলপড়ুয়া—সবাই কাঁদছিলেন। শিশুটির দেহ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলে চারপাশে কান্নার রোল পড়ে। শিশুর মা বারবার দৌড়ে যেতে চাইলেও লোকজন তাকে ধরে রাখে।

জানাজার নামাজ ইমামত করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে মানুষ দোয়া ও তাকবিরে অংশ নেন। সকলেই শিশুটি মাগফিরাতের জন্য দোয়া করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

দাফনের সময় গ্রামের সব মানুষ কফিনের পাশে দাঁড়িয়ে কান্না করেছিলেন। এমন দৃশ্য গ্রামবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে—একটি শিশু হারানোর শোকে পুরো গ্রাম মিলিতভাবে কেঁদেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X