সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিশু সাজিদের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে

সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
শিশু সাজিদের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে ¦ ছবি: সংগৃহীত

তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে আনা হলে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে টানা ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজিদের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার বাড়িতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেকেই এসে পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

তানোর উপজেলার কলমা ইউনিয়নের বাসিন্দা হামিদুর রহমান বলেন, গভীর নলকূপে পড়ে শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। তাকে শেষবার দেখতে এসেছি। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

সাজিদের ফুফা আমিনুল ইসলাম বলেন, সাজিদ খুব মায়াবী বাচ্চা ছিল। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আল্লাহ আমাদের ধৈর্য দান করুন।

ফুফু তানিয়া আবেগঘন কণ্ঠে জানান, সাজিদ খুব মিষ্টি করে কথা বলতো। আমাকে সবসময় বাড়িতে আসতে বলতো। আমার ছেলের বয়সই ওর মতো। তাকে ছেলের মতোই ভালোবাসতাম।

এ ছাড়া আজিজপুর এলাকার আদুরী বেগম বলেন, শিশুটিকে শেষবার দেখতে এসেছি। আল্লাহ তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং দীর্ঘ ৩২ ঘণ্টা প্রচেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X