সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিখোঁজ শিশু সাজিদকে ৪২ ফুট খননেও পাওয়া যায়নি

সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
নিখোঁজ শিশু সাজিদকে ৪২ ফুট খননেও পাওয়া যায়নি ¦ ছবি: প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি ডিপ টিউবওয়েলের বোরিং পাইপে পড়ে নিখোঁজ হওয়া শিশু সাজিদকে খুঁজে পেতে ৪২ ফুট পর্যন্ত খনন কাজ চালানো হলেও তাকে উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে টানা খনন শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা উপরে উঠে আসেন।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, ৪২ ফুট পর্যন্ত খনন করেও শিশু সাজিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ, উদ্ধার অভিযান চলবে। শিশুটি যদি ১০০ ফুট নিচেও থাকে, আমাদের সেই জায়গা পর্যন্ত খনন করতে হবে। থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।

গতকাল বুধবার তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপ স্থাপনের জন্য খনন করা ৮ ফুট গভীর ও সরু একটি গর্তে পড়ে যায় তিন বছরের শিশু সাজিদ। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে।

শিশুটিকে উদ্ধার করতে মূল গর্তটির পাশে আরও একটি বড় গর্ত খনন করা হয় এবং সেটিকে মূল বোরিং পাইপের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু এত চেষ্টার পরও শিশুটির কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় লোকজন জানান, তানোর উপজেলার পচন্দর ইউনিয়নে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ কারণে এখানে নতুন করে গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কোয়েলহাট গ্রামের আব্দুল কছির উদ্দিন নিজের জমিতে পানির স্তর পরীক্ষা করার জন্য গর্তটি খনন করেছিলেন। গর্তটি তিনি মাটি দিয়ে ভরাট করলেও বর্ষাকালে মাটি বসে গিয়ে সেখানে আবারও গভীর গর্ত তৈরি হয়। সেই পরিত্যক্ত গর্তে পড়ে যায় শিশু সাজিদ।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, সাজিদকে উদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না। সক্ষমতা এখানে কোনো বাধা নয়।

এদিকে এলাকাবাসী শিশুটিকে জীবিত অথবা মৃত যেভাবেই হোক খুঁজে পাওয়ার জন্য উদ্ধারকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X