সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া যশোরের শোয়াইব গ্রেফতার

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার শোয়াইব হোসেন|গ্রামের কাগজ

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শোয়াইব হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার সন্ধ্যার পর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা।

পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের একটি মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু তিনি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।

শোয়াইব হোসেন যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ২০২০ সালে করা মামলাটিতে শুধু তিনিই নন, তার বাবা সিরাজুল ইসলাম এবং ভাই জুবায়ের হোসেনসহ সাতজনকে আসামি করা হয়। মামলাটি করেছিলেন কুতুবপুর হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের শামসুর রহমান।

অভিযোগে বলা হয়, মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে কল করে শামসুর রহমানকে বাইরে যেতে বলা হয়। রাত ১০টার দিকে তিনি সেখানে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করা হয়। তার পরিবার এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

উল্লেখ্য, শোয়াইব যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নানা কর্মসূচিতে তাকে দেখা গেলেও জেলা কমিটির কোনো পদে তিনি ছিলেন না। তবে তিনি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এনসিপি থেকে সরে দাঁড়ান।

এদিকে, তার গ্রেফতারের খবর শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতৃবৃন্দ ডিবি কার্যালয়ের সামনে হাজির হন। রাত সাড়ে নয়টায় তাদেরকে ডিবি কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকতে দেখা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X