সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত  ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা এগারোটায় জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, সময়মতো ভ্যাট নিবন্ধন ও সঠিকভাবে ভ্যাট প্রদান দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। তাঁরা ব্যবসায়ীদের ভ্যাট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভ্যাট ব্যবস্থাপনাকে সহজ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে ডিজিটাল ভ্যাট ব্যবস্থাপনার সুবিধা ব্যবহার করে রাজস্ব আহরণ আরও স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, ভ্যাট শুধু সরকারের রাজস্বই বাড়ায় না, বরং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

রাজশাহী কমিশনারেটের আওতাধীন বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ বছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর যুগ্ম কমিশনার মোঃ শাফায়েত হোসেন। ভ্যাট সপ্তাহ উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই কমিশনারেটের যুগ্ম কমিশনার মোঃ খায়রুল আলম। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X