সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে ভূমিকম্পসহনীয় ভবন নির্মাণ নিয়ে সেমিনার

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
রাজশাহীতে ভূমিকম্পসহনীয় ভবন নির্মাণ নিয়ে সেমিনার  ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহীতে ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় আরডিএ সভাকক্ষে।

সভায় রাজশাহী শহরের ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ ভবনের বর্তমান অবস্থা, ঝুঁকি হ্রাসে করণীয় এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় নকশা অনুসরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভবন নির্মাণে বিএনবিসি কোড মেনে চলা, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন জরিপ করে সংস্কারের উদ্যোগ নেওয়া, দুর্যোগ প্রস্তুতি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, পরিকল্পিত নগরায়ন ও শক্তিশালী নির্মাণ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় অনেকাংশে এড়ানো সম্ভব।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম। প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী।এছাড়া উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান। সভা সঞ্চালনা করেন রুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।

সভায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প সহনীয় নগর গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X