সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লামায় রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
লামায় রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন  ¦ ছবি: প্রতিনিধি

লামা উপজেলার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। একই মঞ্চে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসও পালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন সভার সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম এবং পুলিশ প্রতিনিধি এসআই নওফেল।

বক্তারা বলেন, কোরআন ও হাদিসের আলোকে নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। সমাজে যৌতুক, নারীর প্রতি সহিংসতা এবং মানসিক নির্যাতন একটি কঠিন বাস্তবতা। এই পরিস্থিতি থেকে উত্তরণে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের দিবসের প্রতিপাদ্য ছিলো: "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে অঙ্গীকারবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি"।

সভায় প্রধান অতিথি বলেন, নারীর প্রতি নারীরাই যদি বেশি দায়িত্বশীল হন, তবে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠানে অদম্য নারী হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন: মাজেদা বেগম, শরাবান তহুরা ত্রিপুরা এবং উষামপ্রু মার্মানী। দিবস উপলক্ষে কন্যা শিশুরা সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

এর আগে সকাল ৯:৩০ মিনিটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত হয়। "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্যে দুদকের আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্যাহ মুহাম্মদ ইমতিয়াজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, পুলিশ প্রতিনিধি এসআই নওফেল এবং দুদক কমিটির সেক্রেটারি আব্দু শুক্কুর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X