সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেগম রোকেয়া দিবসে খানসামায় সম্মাননা স্মারক ও ফুলে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
বেগম রোকেয়া দিবসে খানসামায় সম্মাননা স্মারক ও ফুলে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান  ¦ ছবি: প্রতিনিধি

নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলায়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি দিয়ে। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে নারীর ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সফল হিসেবে আঙ্গারপাড়া গ্রামের মোছা: রেখা, শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য পাকেরহাট গ্রামের দীপা রায় এবং সফল জননী হিসেবে আঙ্গারপাড়া গ্রামের ভারতী রানী রায়কে সম্মাননা স্মারক, উপহার ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে নারীদের সাফল্য উদযাপন ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। একই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব সকলের সামনে তুলে ধরা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X