সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজাপুরে বেগম রোকেয়া দিবসে পুরস্কার পেলেন সফল জননী আনোয়ারা খানম

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
রাজাপুরে বেগম রোকেয়া দিবসে পুরস্কার পেলেন সফল জননী আনোয়ারা খানম  ¦ ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ অনুষ্ঠান রবিবার (৯ ডিসেম্বর) সকালে রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পর্যায়ের সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা পান আনোয়ারা খানম, যিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকনের এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মা।

‘নারী–কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল বাংলাদেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে নারীকে সম্মাননা দেওয়া হয়। আনোয়ারা খানমের পাশাপাশি শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে ইউরেকা নুর মিলি এবং আর্থিক স্বচ্ছলতা অর্জন ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার পুরস্কৃত হন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, এবং মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাইকা কর্মকর্তা মো. ইমরান আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আবু সায়েম আকনসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের ক্ষমতা বৃদ্ধি করতে পরিবার ও রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা আশা প্রকাশ করেন, ‘অদম্য নারী পুরস্কার’ ভবিষ্যতে নারীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X