মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ৮ পুলিশ সদস্য আহত

ঢাকা অফিস
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ৮ পুলিশ সদস্য আহত ¦  ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। ঘটনার সময় বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষের এক ঘণ্টার মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজন পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের কারণে আশেপাশের সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

ইত্তেফাকের প্রতিনিধি জানান, সংঘর্ষে অন্তত ছয় থেকে সাতজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিনা কারণে তাদের উপর হামলা করা হয়েছে। এর আগেও কয়েকবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের ওপর হামলা করেছে।

রমনা জোনের পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, "ঘটনা নিয়ন্ত্রণে আনার সময় আমাদের ৭-৮ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, ঘটনার সঠিক কারণ এখনও পুলিশ নির্ধারণ করতে পারেনি।

এদিকে, নিউমার্কেট ও গ্রীন রোড এলাকায় পরিস্থিতি এখনও থমথমে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

এর আগে, এক মাস আগে দুই কলেজের শিক্ষার্থীরা মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ গড়তে ‘শান্তি চুক্তি’ করে। গত ৯ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই কলেজের দুই শতাধিক শিক্ষার্থী, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজওয়ানুল হকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শান্তি চুক্তির অনুষ্ঠানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং পরস্পর আলিঙ্গন করে সৌহার্দ্যের বার্তা দেন। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য আনা মিষ্টি বিতরণ করেন।

কিন্তু ঠিক এক মাসের মাথায়, মঙ্গলবার আবারও সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব ও আশেপাশের এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X