সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গাজীপুরে পি এন কম্পোজিট কারখানা বন্ধে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
গাজীপুরে পি এন কম্পোজিট কারখানা বন্ধে শ্রমিকদের বিক্ষোভ ¦ ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত পি এন কম্পোজিট লিমিটেড কারখানা হঠাৎ বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর এক শ্রমিক জরুরি কাজে কারখানা থেকে বাইরে গেলে ফেরত আসার পর তার এবং কারখানার কয়েকজন কর্মকর্তার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পরদিন শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে কারখানা কর্তৃপক্ষ রাতেই বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিক্ষোভরত শ্রমিক তানজিনা আক্তার বলেন, শ্রমিকদের অপমান করা হয়েছে, আমরা কর্মকর্তাদের পদত্যাগ দাবি করি। বেতনও দেয়া হয়নি। কারখানা দ্রুত খুলে না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শ্রমিক সুলতান মাহমুদ বলেন, আমাদের মানুষ মনে করা হয় না। আমাদের প্রতি অত্যাচারের প্রতিবাদ করলেই কারখানা ও বেতন বন্ধ হয়ে যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে, তবে শ্রমিকরা এখনও কারখানা ফটকে অবস্থান করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X