সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

নওগাঁয় গৃহবধূ শাহাজাদীর মাশরুম চাষে সফলতার গল্প

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
নওগাঁয় গৃহবধূ শাহাজাদীর মাশরুম চাষে সফলতার গল্প  ¦ ছবি: প্রতিনিধি

উত্তর জনপদের শস্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর আত্রাই উপজেলায় এক গৃহবধূ নিজের ভাগ্য বদলের এক অসাধারণ স্বপ্ন দেখছেন, যার প্রেরণা জুগিয়েছে ইউটিউব। তিনি হলেন আত্রাইয়ের সিংসাড়া গ্রামের মো. বাবলুর রহমানের স্ত্রী শাহাজাদী।

দীর্ঘদিন স্বামীর চাকুরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় থাকার পর দুই বছর আগে গ্রামে স্থায়ী হয়েছেন শাহাজাদী। গতানুগতিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে স্বামীর আয়ের সাথে নিজের কিছু করার আকাঙ্ক্ষা থেকেই ২০২৩ সালে তিনি ইউটিউবে মাশরুম চাষের ভিডিও দেখেন এবং তাতেই উদ্বুদ্ধ হন।

মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়েই শাহাজাদী শুরু করেন তাঁর মাশরুম চাষ। আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বর্তমানে তাঁর ৬ ফুট বাই ৯ ফুট আয়তনের মাশরুম প্রজেক্টটি প্রায় দেড় লাখ টাকার সম্পদে উন্নীত হয়েছে।

বর্তমানে এখন তার প্রজেক্টে রয়েছে ৪০০ টি।, দৈনিক উৎপাদন ৩-৪ কেজি।, বিক্রয় মূল্য ৩০০ টাকা প্রতি কেজি।, মাসিক আয় (খরচ বাদে) ৫,০০০ থেকে ৭,০০০ টাকা।, বাৎসরিক আয় প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা।

প্রথমদিকে লাভ কম হলেও ক্রমশ আয় বাড়তে থাকায় শাহাজাদী বেশ খুশি এবং তিনি নিজেকে একজন সফল মাশরুম চাষী মনে করেন। তিনি একাই প্রজেক্টের সমস্ত কাজ সামলান।

শাহাজাদী বলেন, গ্রামে এমন কাজকে অনেকে সহজে মেনে নেননি, তারপরও আমি কারো কথায় কান না দিয়ে এগিয়ে গিয়েছি। আমি ব্যক্তিগত উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাশরুম চাষ শুরু করি। এই আয়ে আমি নিজেকে সফল মনে করি।

শাহাজাদীর প্রধান লক্ষ্য একজন সফল মাশরুম চাষী হওয়া। তবে তিনি এখনো কৃষি মন্ত্রণালয়ের অধীনে কোনো সরকারি অনুদান বা প্রশিক্ষণের সুযোগ পাননি। তাই তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে তিনি নিজে থেকেই স্থানীয়দের সহযোগিতা করতে প্রস্তুত। শাহাজাদী জানান, আত্রাইয়ে নতুন কেউ মাশরুম চাষে আগ্রহী হলে, তিনি হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবেন, যাতে মাশরুমের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যায়।

নওগাঁর আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মাশরুম চাষকে খুবই সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাশরুম উদ্যোক্তা তৈরিতে নানা ধরনের সরকারি সহায়তা দিয়ে থাকে।

তিনি নিশ্চিত করেন যে, উদ্যোক্তা শাহাজাদীকে একটি চাষ ঘর, একটি মাশরুম উৎপাদন ঘর এবং মাশরুম উৎপাদনের আনুষাঙ্গিক সব বিষয়ে শেখানো হয়েছে।

কৃষি কর্মকর্তা জানান, মাশরুমের অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, যেমন-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।, হজমশক্তি উন্নত করে।, মানসিক স্বাস্থ্য ভালো রাখে।, হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।, ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

তিনি জোর দিয়ে বলেন, স্বল্প পুঁজিতে ভালো মুনাফা অর্জনের জন্য মাশরুম চাষের বিকল্প নেই। নতুন কোনো উদ্যোক্তা মাশরুম চাষে আগ্রহী হলে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে।

শাহাজাদীর এই সাফল্য প্রমাণ করে, সঠিক উদ্যোগ ও সামান্য সহায়তায় একজন গৃহবধূও স্বাবলম্বী হয়ে অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X