সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য দেলোয়ার হোসেনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য দেলোয়ার হোসেনের মৃত্যু ¦ ছবি: প্রতীকী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তি হলেন দেলোয়ার হোসেন (৩০), ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে।

দুর্ঘটনা ঘটে সোমবার (৮ ডিসেম্বর) সকালে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রিঘাটা এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে। স্থানীয়রা জানিয়েছেন, দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে চট্টগ্রামের নিজ কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

পথচারীরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X