মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস  ¦ ছবি: সংবাদদাতা

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টানা তিন দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৯ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত এক সপ্তাহে পঞ্চগড়ের তাপমাত্রা ১০–১২.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। রোববার ও শনিবার তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি, শুক্রবার ১২ ডিগ্রি, বৃহস্পতিবার ১২.৫ ডিগ্রি, বুধবার ১২.২ ডিগ্রি এবং মঙ্গলবার ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর ও নদীর বালুশ্রমিকরা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা যাচ্ছে জেলার বিভিন্ন এলাকা। কম দৃশ্যমানতার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। বাইরে বের হতে বাধ্য মানুষজন ভারী কাপড় পরেও শীত ঠিকভাবে ঠেকাতে পারছেন না।

করতোয়া নদীর একাধিক বালুশ্রমিক জানিয়েছেন, এই ঠান্ডায় পানিতে নামলে হাত-পা অবশ হয়ে আসে। কিন্তু কাজ না করলে সংসার কীভাবে চলবে? অন্য একজন শ্রমিক রুহুল আমিন জানান, শীত পড়লেই আমাদের কষ্ট দ্বিগুণ হয়ে যায়। বরফ ঠান্ডা পানিতে কাজ করতে গিয়ে হাত-পায়ে ব্যথা ধরে। সরকার যদি এ সময় কিছু সহায়তা দিত, তাহলে কিছুটা স্বস্তি পেতাম।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ সকালে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও উচ্চ আর্দ্রতার কারণে শীত আরও বেশি অনুভূত হচ্ছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সাইমুজ্জামান জানান, শীতপ্রবাহ মোকাবিলায় সরকারিভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও শীতকালীন সহায়তা প্রদান করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X