সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
নোয়াখালীর কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার  ¦ ছবি: সংগৃহীত

নোয়াখালীর একটি কবরস্থান থেকে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো সম্পূর্ণ নতুন বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার কবরস্থান ঘিরে অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, কবরস্থানের ভেতরে কাগজে মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেট খুলে দেখা যায়—এর মধ্যে রয়েছে ৫টি রাইফেল ও ১টি এলজি। সবগুলোই নতুন এবং ব্যবহারের পূর্বেই নিরাপদে লুকিয়ে রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নোয়াখালী-লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে অস্ত্রগুলো উদ্ধার ও জব্দ করা হয়েছে। এগুলো কার মালিকানাধীন, তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X