সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়  ¦ ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের সর্বউত্তর জেলা টানা দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের আগে হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কারণে পুরো জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে।

শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। ভোরের প্রচণ্ড ঠান্ডায় মাঠে-ঘাটে কাজ করা দিনমজুরদের জন্য কার্যক্রম অনেকটাই কঠিন হয়ে গেছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে মঙ্গলবার তাপমাত্রা নেমেছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার থেকে শুক্রবার তাপমাত্রা ছিল প্রায় ১২ ডিগ্রি, শনিবারও ১০.৫ ডিগ্রিতে নেমেছে, বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে যান চলাচল ধীরগতিতে হচ্ছে এবং দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা দিয়েছে। সকাল ৮টার মধ্যে সড়ক ও মাঠ-ঘাট কুয়াশার সাদা চাদরে ঢাকা ছিল। দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালজুড়ে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হয়েছে।

শীতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকে বাড়ির আঙিনায় বা রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন।

দূরপাল্লার বাসচালক হানিফ বলেন, কুয়াশা খুব ঘন। আগে ঢাকা থেকে পঞ্চগড় যেতে ৮-১০ ঘণ্টা লাগত, এখন সময় লাগছে ১২-১৩ ঘণ্টা। ভ্যানচালক আব্দুল জলিল জানান, “সকালে কুয়াশার কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না, আয় কমে গেছে।” পাথরশ্রমিক মফিজ উদ্দিন বলেন, ঠান্ডার কারণে নদীতে নামতে পারছি না। কাজ না করলে চলবে কীভাবে? তারপরও নামতেই হবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা এখনো মৃদু শৈত্যপ্রবাহের ঘরে রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হতে পারে। রাতে তাপমাত্রা কমবে এবং কুয়াশা আরও ঘন হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X