সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ঢাকা অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
রোববার সকাল সাড়ে ১০টায় বিটিআরসির সামনে সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা ¦ ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করেছে। এই অবস্থান কর্মসূচির কারণে এলাকায় যান চলাচলে ব্যাপক জট সৃষ্টি হয়।

এমবিসিবি নেতৃত্ব দাবি করেছেন, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত হলেও সংশ্লিষ্ট দফতর থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নামে।

সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানান, "দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল থেকেই সারাদেশের মোবাইল দোকান বন্ধ রাখা হয়েছে। রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

প্রধান দাবিসমূহ: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, মোবাইল ফোন আমদানি উন্মুক্ত করা, অতিরিক্ত করের বোঝা ও ন্যায়সঙ্গত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।

মোবাইল ব্যবসায়ীরা জানিয়েছেন, এনইআইআর কার্যকর হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এই নিয়ম শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠীর জন্য সুবিধা দেবে এবং গ্রাহকের জন্য মোবাইলের দাম বৃদ্ধি করবে।

এর আগে, গত ৩০ নভেম্বর সারাদেশে মোবাইল দোকান বন্ধ রাখা হয়েছিল এবং ২৯ নভেম্বর রাতেই এমবিসিবি এই আন্দোলনের ঘোষণা দেয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হবে। এতে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনবিহীন মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হবে। ব্যবসায়ীদের এই আন্দোলন ঠিক তার আগেই সংঘটিত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X