সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পাঁচ ককটেল বার্মিজ চাকুসহ দুই যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম
যশোরে যৌথবাহিনীর অভিযানে ককটেল বোমা ও বার্মিজ চাকুসহ আটক দু'যুবক | গ্রামের কাগজ

যশোর শহরের নাজির শংকরপুর বেলের মাঠ এলাকা থেকে পাঁচটি ককটেল ও একটি বার্মিজ চাকুসহ দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে সেনা সদস্যদের সহযোগিতায় পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঠপাড়া এলাকা থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। একই সময় নাজির শংকরপুর এলাকার হিরণের ছেলে নাঈম এবং চোপদারপাড়া আকবরের মোড় এলাকার শাহজাহানের ছেলে সাজুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটক নাঈম ও সাজু জানান,সন্ধ্যার পর বালুরমাঠ এলাকায় ব্যাডমিন্টন খেলতে গেলে শংকরপুর হাজারীগেট এলাকার মিন্টুর ছেলে তানভীর সেখানে বসে ছিল। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তানভীর দৌড়ে পালিয়ে যায়। ককটেলগুলো তার ছিল না বলে দাবি করে তারা। আটক দুই যুবকের ভাষ্য ককটেল সম্পর্কে তারা কিছুই জানতো না। যৌথ বাহিনীর সদস্যরা ডাক দিলে তারা এগিয়ে যায় এবং পরে থানায় নেয়া হয়। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X