সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড্যাবের দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
ছবি-গ্রামের কাগজ

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে দুটি ফ্রি মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে এ ক্যাম্প। এতে সাত শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সকালে প্রথমে রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাক্তার একেএম মেজবাহ-উর-রহমান, খুলনা বিভাগীয় সহ-সাংসঠনিক সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম তুহিন, যশোর জেলা ড্যাবের নেতা ডাক্তার ফারুক এহতেশাম পরাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। পরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া শুধু দলের নেত্রী নন, তিনি দেশের অভিভাবকস্বরূপ। গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। দেশের মানুষও তা উপলব্ধি করছে এবং তাঁর সুস্থতা কামনায় প্রার্থনায় রয়েছে। সে ধারাবাহিকতায় এবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নেও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। প্রতিটি ক্যাম্পে ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। প্রাথমিক পর্যায়ে সকল ধরনের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। ক্যাম্পে যেসব রোগীর অপারেশনের প্রয়োজনীয়তা চিহ্নিত হবে, পরবর্তী সময়ে তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। মেডিকেল ক্যম্পগুলোতে চিকিৎসা সেবা প্রদান করেন, ডাক্তার শরিফুল আলম খান, ডাক্তার তাহমিদ-উর-রহমান, ডাক্তার আসাদুজ্জামান, ডাক্তার এবি এম দেলওয়ার হোসেন, ডাক্তার এ এস গাজী শরিফ উদ্দিন আহমেদ, ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারা, ডাক্তার ফাতেমা জোহরা, ডাক্তার রিমি, ডাক্তার তসদিকুর রহমান খান, ডাক্তার আহসান কবির বাপ্পী, ডাক্তার তানিমুল হক রিজভী, ডাক্তার আলাউদ্দিন আল মামুন, ডাক্তার সাব্বির আহমেদ ঐশিক, ডাক্তার তাজলা ইসলাম, ডাক্তার অন্বেষা পাল মৌলি, ডাক্তার সাবরিনা আফরিন খান, ডাক্তার রিফাত সুলতানা শেফা, ডাক্তার শফিউল্লাহ সবুজ, ডাক্তার আব্দুল কাদের, ডাক্তার মশিউল হাসনাত, ডাক্তার রাফিয়া ইসলাম, ডাক্তার শামান্তা রহমান শান্তা, ডাক্তার নাসিম জামান রিফাত, ডাক্তার মাজহারুল ইসলাম, ডাক্তার এসকে আতাহার তুর্য ও রেজওয়ান-উদ-দারঙ্গিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X