সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
খাজুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সমান স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত নেতা গোলাম রসুলের

স্টাফ রিপোর্টার খাজুরা (যশোর)
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় ‘কাইন্ড ভিশন’ ও ‘আল হেলাল ট্রাস্ট’ বাঘারপাড়ার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, 'ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যেন একই মানের সেবা পায়-সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যসেবার উন্নয়নে জামায়াতে ইসলাম অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।'

আল হেলাল ট্রাস্টের সদস্য হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ডা. আনিসুর রহমান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি ও প্রসূতি, অর্থোপেডিক, নিউরো মেডিসিন, বাতব্যথা, নবজাতক ও শিশু রোগ, কিডনি ও ক্যান্সারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন। চিকিৎসাপত্র প্রদানের পর রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X