সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ : শিল্প উপদেষ্টা

নাটোর সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে  ¦ ছবি: সংবাদদাতা

নাটোরের উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কার কাজ পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। এর কারণ হলো দেশের চিনিকলগুলোতে উৎপাদিত চিনি আগে বিক্রি করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত পরিদর্শনকালে তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে সর্বদা প্রস্তুত রাখা। সভা কখন হবে, তার কোনো নির্ধারিত তারিখ নেই। তবে সাধারণত প্রত্যেক সরকারের আমলে একটি সভা হয়, বা তার চেয়ে বেশি। তিনি আরও যোগ করেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই গণভবনকে আমরা প্রস্তুত করেছি।

চিনি সম্পর্কিত বিষয়ে আদিলুর রহমান খান বলেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ। আমাদের দেশের চিনিকলগুলোতে জমে থাকা চিনি টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এটি চলমান রয়েছে। চিনিতে দ্রুত লাভ আসেনা। দেশের চিনিকলগুলো ব্রিটিশ আমলের তৈরি, তাই পুরো চাহিদা মেটানো সম্ভব নয়। সরকার চিনির পাশাপাশি অন্যান্য পণ্য উৎপাদনের ক্ষেত্রেও কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, ভুর্তকি দিয়ে চালানো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যাতে আমাদের সময়ে বা আগামী সরকারের সময়ে ভালো খবর আসতে পারে। দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা সহযোগী হওয়ার কারণে আমরা বিভিন্ন আলোচনা চালাচ্ছি।

পরিদর্শনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X