সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ঘোড়াঘাটে বদলি জনিত বিদায়:

সাংবাদিকদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন ওসি নাজমুল হক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক বদলি জনিত কারণে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক বদলি জনিত কারণে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে থানা কার্যালয়ে আয়োজিত এই আলোচনায় ঘোড়াঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ওসি নাজমুল হক ঘোড়াঘাটে দায়িত্ব পালনকালে সামাজিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিক সমাজের অবদানকে আন্তরিকভাবে স্মরণ করেন। তিনি বলেন, ঘোড়াঘাটে কর্মজীবনের সময় সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কাজকে অনেক সহজ করেছে। জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতেও এই সহযোগিতা বজায় থাকবে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বিদায়ী ওসির দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সফল কর্মজীবনের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সার্বিক সফলতা কামনা করেন। সাংবাদিকরা জানান, দায়িত্ব পালনের পুরো সময় ধরে ওসি নাজমুল হক আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন, যা এলাকার শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাক্ষাৎ শেষে ঘোড়াঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ওসিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X