সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁর ফুটপাত দখল: পথচারীদের দুঃসহ ভোগান্তি ও যানজটের নতুন চিত্র

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
নওগাঁর ফুটপাত দখল: পথচারীদের দুঃসহ ভোগান্তি ও যানজটের নতুন চিত্র  ¦ ছবি: প্রতিনিধি

নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড় থেকে জেলা পরিষদ পার্ক সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত এখন পুরোপুরি দখলদারদের হাতে। একসময় পথচারীদের নিরাপদ হাঁটাচলার ঠিকানা এই স্থানটি এখন পরিণত হয়েছে ভ্রাম্যমাণ দোকান ও যানজটের কেন্দ্রে। দূর থেকে দেখলে মনে হয় যেন শহরে কোনো জমজমাট মেলা বসেছে, কিন্তু বাস্তবে এটি একটি দৈনন্দিন সমস্যা, যেখানে নিরাপদ চলাচলের সুযোগ হারিয়েছে সাধারণ মানুষ।

ফুটপাত দখলের সবচেয়ে বড় প্রভাব পড়েছে পথচারীদের উপর। বাধ্য হয়ে তারা মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এবং ছোট-বড় দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে।

দখলদার দোকানের সামনে থামা যানবাহনের কারণে মূল সড়ক কার্যত এক লেনে পরিণত হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর এই যানজট আরও ভয়াবহ রূপ নেয়।

বৃদ্ধ পথচারী আব্দুল ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্কে হাঁটার একমাত্র নিরাপদ স্থানটি এখন দোকান দখল করে গেছে। পার্কে ঢুকতেই এখন সমস্যা।

পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসা হাবিবুর রহমান বলেন, ছোট বাচ্চা নিয়ে আসা সত্ত্বেও দাঁড়ানোর কোনো জায়গা নেই। বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে। এটা খুবই হতাশাজনক।

নারী পথচারীরাও এই দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমা বলেন, দোকান বসার পর কিছু যুবক অশালীন আচরণ করছেন। এই রাস্তায় চলাচল এখন নিরাপদ নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদিন জানান, ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। নওগাঁ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. জাকির হোসেন বলেন, প্রথমে মৌখিকভাবে নিষেধ করা হবে, তারপর প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে শহরবাসীর প্রশ্ন রয়ে গেছে—কবে তারা আবার নিরাপদভাবে ফুটপাতে হাঁটতে পারবেন। মুক্তির মোড় থেকে জেলা পরিষদ পার্ক সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়ক কবে আবার পথচারীদের জন্য নিরাপদ হয়ে উঠবে, সেটি দেখার অপেক্ষায় রয়েছে নওগাঁর মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X