সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা  ¦ ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই জেলার জনজীবন হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে। সকাল-বিকেল জমে আসা ঠান্ডা জনজীবনে ভোগান্তি বাড়িয়েছে।

গত কয়েক দিন ধরে নীলফামারীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে আবহাওয়া অফিস এ মৌসুমের নতুন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, ফলে ভোর থেকেই বাড়তে থাকে শীতের দাপট। এলাকার মানুষের হাত-পা জমে আসার মতো ঠান্ডা অনুভূতি তৈরি হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর টানা তিন দিন—বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—সর্বনিম্ন তাপমাত্রা স্থির ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে।

গতকাল শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ তা নেমে ১১ ডিগ্রি সেলসিয়াসে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া দেখাচ্ছে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X