সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভাতুড়িয়ায় এলাকাবাসীর গণসমাবেশ

মুক্তেশ্বরী দখল উচ্ছেদ করে বিল হরিণার জলাবদ্ধতা নিরসনের দাবি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোরের ভাতুড়িয়ায় মুক্তেশ্বরী নদী দখল করে তৈরি করা প্লট উচ্ছেদের দাবিতে বিল হরিণা পাড়ের বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করেছেন। দীর্ঘদিন ধরে অবৈধ দখলের বিরুদ্ধে আন্দোলন করা সাধারণ মানুষ দখল উচ্ছেদ বিলম্বিত হওয়ায় এই গণসমাবেশ করেন। শুক্রবার বেলা ১১টায় ভাতুড়িয়া ছোট নারায়নপুর ব্রিজের পাশে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তারা দাবি করেন, দ্রুত দখল উচ্ছেদ করে বিল থেকে পানি নামিয়ে দিলে প্রায় এক হাজার বিঘা জমিতে বোরো আবাদ সম্ভব হবে। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী এবং বিল হরিণা বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে গণসমাবেশে সভাপতিত্ব করেন প্রফেসর মোসলেম উদ্দিন। বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি, বিল হরিণা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব আতিকুর রহমান, বিল হরিণা বাঁচাও আন্দোলনের ভাতুরিয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান টিটো প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মুক্তেশ্বরী নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সাথে আইনি লড়াইয়ের জন্য বিল পাড়ের সমস্ত মানুষকে সাথে নিয়ে লড়তে হবে। অবৈধ দখলদারদের সামাজিকভাবে বয়কট করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গণআন্দোলনকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। উলসী থেকে থেকে অভয়নগর উপজেলার বারান্দি গ্রাম পর্যন্ত মুক্তেশ্বরীর নদীর পুরো প্রবাহকে অবৈধ দখলমুক্ত করে পুনঃখননের ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিল হরিনা জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। নেতৃবৃন্দ উল্লেখ করেন, মুক্তেশ^রী নিয়ে প্রশাসন আজ জনগণের পক্ষে দাঁড়িয়েছে। প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা মুক্তেশ্বরীর অবৈধ দখল উচ্ছেদে কাজ চালিয়ে যাব। যশোর জেলার প্রশাসন ইতোমধ্যেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে-এ জন্য আমরা ধৈর্য ধরে পাশে আছি। আমরা চাই প্রশাসন দ্রুততম সময়ে আইনি জটিলতা কাটিয়ে মুক্তেশ^রী দখল অবমুক্ত করবে। নেতৃবৃন্দ অতিদ্রুত মুক্তেশ্বরী নদীর সকল অবৈধ দখল উচ্ছেদের জোর দাবি জানান এবং আন্দোলনের সঙ্গে সকল সচেতন নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর আহ্বান জানান। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘ ধরে ধীরে ধীরে দখল প্রক্রিয়ার অংশ হিসেবে একটি প্রভাবশালী চক্র যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের দক্ষিণপাড়া ও ভাতুড়িয়া পূর্বপাড়ার মাঝের মুক্তেশ^রী নদীর সম্পূর্ণ অংশ ভরাট করে নেয়। এরপর গত জুলাই মাসে জমিতে প্লট তৈরি করে বিক্রির জন্য নোটিশ টাঙানো হয়। এ নিয়ে গত আগস্ট মাসে সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়। এই দখল উচ্ছেদে স্থানীয়রা একাট্টা হলে গত ২৪ আগস্ট জেলা নদী রক্ষা কমিটির সভায় বিষয়টি আলোচনায় উঠে আসে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি ২৫ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন অনুযায়ী, মুক্তেশ^রীর এই অংশ সরকারি হলেও অনিয়মের মাধ্যমে তা ব্যক্তিমালিকানায় রেকর্ড হয়েছে। এই প্রতিবেদন আমলে নিয়ে গত ২৯ অক্টোবর নদী রক্ষা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়, ‘পানি উন্নয়ন বোর্ড দ্রুততার সাথে উক্ত ভরাটকৃত অংশ পুনঃখননের ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়োজনী ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ সহায়তা প্রদান করবেন।’ কিন্তু পরবর্তীতে আদালতে মামলা প্রেক্ষিতে ঝুলে আছে এই দখল উচ্ছেদ প্রক্রিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X