সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মণিরামপুরে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা সভা

জাহাঙ্গীর আলম,মণিরামপুর(যশোর)
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
ছবি-গ্রামের কাগজ

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলা হিন্দু সম্প্রদায়ের আয়োজনে হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজারে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি যশোর-৫ মণিরামপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড, মকবুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, বিএনপির নেতা আলী হোসেন, আজিবর রহমান, হরিচাঁদ মল্লিক, উপজেলা মতুয়া সম্প্রদায়ের নেতা মিলন ঘোষাল, প্রদীপ বিশ্বাস, মিহির কান্তি বালা, অলোক দে, সাধন মল্লিক রনি, চয়ন মন্ডল, গৌরহরি মন্ডল, নিমাই দত্ত, বিদ্যুৎ সরকার, অনিমেষ গাইন, অমিত মন্ডল, বাসন্তী মন্ডল, সাধন মল্লিক, বিমল, বাবলু মল্লিক, নিত্যন্দ বিশ্বাস, বিকাশ রায়, নিলু দাস, সাধন বিশ্বাস, পলাশ সরকার, মৃত্যুঞ্জয় দাস, সন্তোষ পালসহ প্রমুখ। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মণিরামপুর উপজেলার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও অসংখ্য স্থানীয় মুসল্লি অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ ইকবাল হোসেন বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনের কারণে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অন্যদিকে, সকালে দিকে শহীদ ইকবাল হোসেন স্থানীয় মুরুব্বিদের সাথে নিয়ে ফাতেয়াবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। এরপর তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সাক্ষাত ও মতবিনিময় করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X