সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল  ¦  ছবি: হাফিজুর রহমান পান্না

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারাদেশের মতো রাজশাহীতেও জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) নগরীর কোটগুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিলে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও অসংখ্য স্থানীয় মুসল্লি অংশ নেন।

একই সময় শহরসহ দেশের বিভিন্ন স্থানের মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকল ধর্মের মানুষ তাঁর রোগমুক্তি কামনায় অংশ নেন।

দোয়া মাহফিলে মিজানুর রহমান মিনু বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনের কারণে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আজ সারা দেশের মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অন্যদিকে, হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X