সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে মাইক্রোবাস-মিনি ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ৫

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
চট্টগ্রামে মাইক্রোবাস-মিনি ট্রাক সংঘর্ষে চালক নিহত ¦ ছবি: প্রতীকী

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল এলাকায় একটি মাইক্রোবাস ও মাছবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাউসার (২৫) নামে এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন।

নিহত কাউসার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়ার জাহাঙ্গীরের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরগামী যাত্রী বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দুর্ঘটনার পর মাইক্রোবাস ও ট্রাক আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X