সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বসুন্দিয়ার আ.লীগ নেত্রী মাহমুদা জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুই মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
ছবি-ইন্টারনেট

এনজিওতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর সদরের বসুন্দিয়ার আওয়ামী লীগ নেত্রী মাহমুদা জামানের বিরুদ্ধে আদালতে দুইটি মামলা হয়েছে। যশোর শহরের ঘোপজেল রোডের তানজিনা রহমান এবং শেখহাটি এলাকার ইন্নাতুল হাসান বৃহস্পতিবার পৃথকভাবে মামলা দায়ের করেন। আদালত অভিযোগ দুটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

অভিযোগে বাদী উল্লেখ করেন, কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা দুই নারীর সঙ্গে পরিচিত হন এবং এনজিওতে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে ইন্নাতুলের কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা এবং তানজিনার কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা নেন। নির্ধারিত সময়ে চাকরি দিতে ব্যর্থ হলেও তিনি টাকা ফেরত দেননি। গত ২ ডিসেম্বর কুইন্স হাসপাতালের সামনে টাকা চাইলে তিনি ফেরত দিতে অস্বীকার করেন।

এ ছাড়া অভিযোগ রয়েছে, মাহমুদা প্রতারণার মাধ্যমে তানজিনা রহমানকে দিয়ে একটি ইন্সুরেন্স করিয়ে সেখানে ৫০ হাজার টাকা জমা করান, কিন্তু ইন্সুরেন্সের নামে মোবাইলে মাত্র ২৫ হাজার টাকার রসিদ পাঠানো হয়। বাকি টাকা আত্মসাৎ করেন মাহমুদা । বাধ্য হয়ে আদালতে মামলা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X