সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পাঁচ অস্ত্র উদ্ধার ঘটনায় ইন্দুর মামুন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
যশোরে পাঁচ অস্ত্র উদ্ধার ঘটনায় ইন্দুর মামুন আটক । ছবি গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার মধুগ্রামে পাঁচটি বিদেশি পিস্তল, ১০ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজার চালানের নেপথ্যের কারিগরদের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন সদর উপজেলার সুজলপুর হঠাৎ পাড়ার মৃত মোদাচ্ছের হাওলাদার ওরফে মোতাচ্ছিন হাওলাদারের ছেলে।তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানিয়েছেন, ওই অস্ত্র-গুলি ও মাদকসহ মধুগ্রামের লিটন গাজীকে (৩৮) আটক করা হয়। মূলত লিটন গাজী বাহক মাত্র। তার কাজ ছিলো ওই অস্ত্রের চালান কক্সবাজারে পৌছে দেয়া। এর বিনিময়ে সে ৭০ হাজার টাকা পারিশ্রমিক পাবে। লিটন গাজী পুলিশের কাছে অস্ত্রের এই চালানের মূল মালিকদের নাম জানায়। তিনি আদালতে বিচারকের সামনে জবানবন্দী দেন। ওই জবানবন্দীতে বেশ কয়েকজনের নাম বলেন তিনি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস, গন্তব্যসহ মধ্যস্থতাকারী ও অর্থ বিনিয়োগকারীদের একজন হলেন জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন। লিটন গাজীর কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ইন্দুর মামুনকে খোঁজার চেষ্টা করেন। গত ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে গোপন সূত্রের সংবাদ পেয়ে সুজনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইন্দুর মামুনকে আটক করা হয়। এসআই বাবলা দাস জানিয়েছেন, যে রাতে মধুগ্রামে অস্ত্র গুলি ম্যাগাজিন ও গাঁজাসহ লিটন গাজীকে আটক করা হয়; সে রাতেই এই চালানের আরেক অর্থ বিনিয়োগকারী যশোর শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকার কালা তপন যশোর ছেড়ে পালিয়ে যায়। তবে তাকে আটকের জন্য পুলিশ নানা কৌশল অবলম্বন করছে। আটক মামুন ওরফে ইন্দুর মামুনকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর গভীররাতে ডিবি পুলিশ লিটন গাজীকে আটক করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X