সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ

রাজশাহী বিভাগে বাল্যবিয়ের হার সর্বোচ্চ

কম বয়সে মা হওয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
রাজশাহী বিভাগে বাল্যবিয়ের হার সর্বোচ্চ  ¦ ছবি: প্রতীকী

রাজশাহী বিভাগে বাল্যবিয়ের হার দেশের মধ্যে সর্বোচ্চ। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ১৮ বছরের আগে ৬৭ শতাংশ মেয়ের বিয়ে সম্পন্ন হচ্ছে। অল্প বয়সে মা হওয়ার ফলে শিশুর ও মাতৃস্বাস্থ্যে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বিবাহিত নারীদের ওপর ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতা, তালাক এবং বহুবিবাহের হারও এই অঞ্চলে তুলনামূলকভাবে বেশি।

রাজশাহীর পুঠিয়ার স্কুলছাত্রী সামিয়া জন্মনিবন্ধন অনুযায়ী মাত্র ১৬ বছর বয়সী। পারিবারিক সম্মতি না থাকায় বন্ধু হয়ে তিনি অন্যত্র বিয়ে করেন। ২৬ অক্টোবর থেকে নিখোঁজ থাকায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পরে ভিডিও বার্তার মাধ্যমে তার বিয়ের খবর পরিবারের কাছে পৌঁছায়, কিন্তু মেয়েকে ফিরে না পেয়ে বাবা-মায়ের হতাশা বাড়ছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাজশাহীতে পরিবারকে না জানিয়ে অল্প বয়সে বিয়ে করার প্রবণতা বাড়ছে। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চলতি মাসের জনসংখ্যা জরিপ অনুযায়ী, শহরে এই হার ৫০ শতাংশ এবং গ্রামে ৫৬ শতাংশ। ১৫ বছরের আগে বিয়ে হচ্ছে ১৩ শতাংশ কন্যার।

জরিপে আরও দেখা গেছে, রাজশাহীতে সবচেয়ে বেশি সংখ্যক মেয়ে অল্প বয়সে সন্তান জন্ম দিচ্ছে। এ কারণে শিশু ও মাতৃস্বাস্থ্যে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া বিবাহিত মহিলাদের ওপর ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতা, তালাক এবং বহুবিবাহের হারও বেড়েছে।

অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, “শিক্ষার অভাব, অর্থনৈতিক চাপ, দারিদ্র্য, বাবা-মায়ের উদাসীনতা এবং সামাজিক রীতিনীতিই বাল্যবিয়ের মূল কারণ।”

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, বাল্যবিয়ে রোধে তারা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক ও সভায় বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, পুরুষের বয়স ২১ বছরের নিচে এবং নারীর ১৮ বছরের নিচে বিয়ে হলে সেটি বাল্যবিয়ে হিসেবে গণ্য হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X