সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি সেলসিয়াস  ¦ ছবি: সংবাদদাতা

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় হিমশীতল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে এই উপজেলার তাপমাত্রা গত কয়েকদিন ধরে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের প্রথম শ্রেণির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় নিশ্চিত করেছেন, হিমালয় সংলগ্ন অবস্থানের কারণে তেঁতুলিয়ায় অন্যান্য এলাকার তুলনায় শীত আগে আসে। শীতের তীব্রতা বিশেষ করে সন্ধ্যা ও রাতে বেশি অনুভূত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও, এরপরে হিমেল বাতাস বইতে শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, শীতার্তরা দিনমজুর, চা ও পাথর শ্রমিক হিসেবে কাজ করতে পারছেন না, যার ফলে তাদের আয় কমেছে। শিশু ও বৃদ্ধারা সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

ঠান্ডার কারণে জেলার লেপ-তোশক এবং গরম কাপড়ের দোকানে ব্যস্ততা বেড়েছে। তেঁতুলিয়ায় শীতের সময় পিঠাপুলি তৈরিরও ধুম পড়ে।

জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এ কারণে তেঁতুলিয়ায় শীতার্তদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X