সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৮ কুকুর ছানা হত্যায় আটক নিশি নিজ সন্তানসহ গেলেন কারাগারে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
সন্তানকে কোলে নিয়েই কারাগারে গেলেন নিশি রহমান ¦  ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বহুলালোচিত আটটি কুকুরছানা হত্যা মামলায় গ্রেফতার গৃহবধূ নিশি রহমান (৩৮) নিজ শিশুসহ কারাগারে গেলেন।

৩ ডিসেম্বর দুপুরে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনা আমলি আদালত–২ এ নিয়ে যাওয়া হয়। আদালতে পৌঁছানোর পর দেখা যায়, তার কোলে রয়েছে নিজের দুই বছরের শিশুসন্তান। বিচারক জামিন নামঞ্জুর করলে মা-ছেলেকে একসঙ্গেই কারাগারে পাঠানো হয়।

জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটি দুগ্ধপোষ্য হওয়ায় সে মায়ের সঙ্গেই কারাগারে থাকবে।

নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, “আমার তিন সন্তান। ছোট ছেলেটির বয়স দুই বছর। এখন মায়ের সঙ্গে ওকেও কারাগারে থাকতে হচ্ছে। আমরা জামিন আবেদন করেছিলাম, কিন্তু শুনানি হয়নি। আদালত আগামী রোববার (৬ ডিসেম্বর) নতুন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে থাকা কুকুর টম এক সপ্তাহ আগে আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলোকে না পেয়ে টমের আতঙ্কিত ছোটাছুটি ও কান্নার পর বিষয়টি সামনে আসে। পরে কর্মচারীদের মাধ্যমে জানা যায়, নিশি রহমানই রাতে বস্তাবন্দি করে ছানাগুলোকে পুকুরে ফেলে দেন।

ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা করেন এবং ওই রাতেই ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেফতার করে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X