সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নরসিংদীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ৩০ জন আহত

নরসিংদী সংবাদদাতা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
নরসিংদীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ৩০ জন আহত  ¦ ছবি: সংবাদদাতা

নরসিংদীর শেখেরচর বাসস্ট্যান্ডে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও জামায়াতের মধ্যে নির্বাচনী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং এলাকাটি কিছুক্ষণের জন্য রণক্ষেত্রের মতো পরিস্থিতির মুখোমুখি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের নির্বাচনী সভা শেষে তাতীদলের সভাপতি বখতিয়ার হোসেন এবং জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এর পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

জামায়াত প্রার্থী মাওলানা আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে দাবি করেন, সভার শুরু থেকেই বিএনপির নেতাকর্মীরা বাধা সৃষ্টি করছিলেন। সভা শেষে ফেরার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।

জামায়াতের নেতাকর্মীরা রাত ৮টায় জেলা শহর ও পলাশে বিক্ষোভ মিছিলও বের করেন। বখতিয়ার হোসেনের নেতৃত্বে অন্তত ৪০ জন এই হামলায় জড়িত ছিলেন বলে দাবি করা হয়।

অন্যদিকে, বিএনপি সভাপতি আব্দুর রশিদ মিয়া দাবি করেছেন, উল্টো জামায়াতের হামলায় তাদের নেতা বখতিয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। তিনি আইনি সহায়তা নেবেন বলে জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দেবে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X