রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম
গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন  ¦  ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার শেষ রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একদল চোর রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে একটি সাদা পিকআপ ভ্যানে ওঠায়। পরে গোয়াল থেকে আরেকটা গরু আনতে গেলে মালিক টের পান। এ সময় গরুর মালিকের চিৎকার শুনে গ্রামবাসী চোরদের ধাওয়া দেয়।

চোর চক্রের সদস্যরা গরু রেখে পিকআপ ভ্যানে করে পারকুশলী হয়ে সিলনা বাজারের দিকে যাচ্ছিল। পথে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন লেগে যায় বলে ধারণা করছে পুলিশ।

ওসি শাহ আলম বলেন, গাড়িটিতে আগুন লাগলে গরু চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। আগুনে গাড়ির প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X