সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তেঁতুলিয়ায় নেমেছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
তেঁতুলিয়ায় নেমেছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা  ¦ ছবি: সংবাদদাতা

পঞ্চগড়ে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বর মাসের শুরুতেই হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে জেলা জুড়ে শীতের তীব্রতা স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। টানা কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামার পর গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে মৌসুমের ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা সামান্য বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা নেমে আসে, ফলে তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতের প্রভাবকে আরও তীব্র করছে।

গলেহাহাট এলাকার মাসুদ বলেন, হাতমোজা পরে বাইকে ওঠলেও হাত ঠিকমতো কাজ করে না। কুয়াশার কারণে মোটরসাইকেলে হেডলাইট জ্বালিয়ে আস্তে আস্তে চলতে হয়।

দৈনিক মজুরির শ্রমিক হুসেন উদ্দিন জানান, কাজ না করলে রোজগার নেই। এত ঠান্ডায় সকালে কাজে যাওয়া খুব কষ্টকর, তারপরও পেটের দায়ে বের হতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়ায় প্রতিদিন শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। গতকাল তা নেমে এসেছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে, আজ সামান্য বেড়ে ১২ ডিগ্রি হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এমন শীত শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X