সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী সাহেব বাজার কাপড়পট্টি মার্কেটে আগুন, ৩ দোকান ক্ষতিগ্রাস্ত

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
রাজশাহী সাহেব বাজার কাপড়পট্টি মার্কেটে আগুন, ৩ দোকান ক্ষতিগ্রাস্ত  ¦ ছবি; হাফিজুর রহমান পান্না

রাজশাহী মহানগরীর ব্যস্ততম এলাকা সাহেব বাজারের কাপড়পট্টি মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বোয়ালিয়া থানার মালোপাড়া এলাকার ভূবনমোহন পার্ক সংলগ্ন কাপড়পট্টি মার্কেটের তিনটি দোকানে এই আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ‘অমিত ক্লোথ স্টোর’ থেকে। মুহূর্তেই আগুন পাশের ‘হ্যাপি ম্যাচিং’ ও ‘আলম ক্লোথ স্টোর’-এ ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুনে দোকানগুলোর কাপড়পণ্য দ্রুত দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আরও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।

এদিকে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে কাপড়ের দোকান হওয়ায় ক্ষয়ক্ষতি বেশ উল্লেখযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। দোকান মালিকরা ঘটনার পর হতভম্ব হয়ে পড়েছেন।

সাহেব বাজারের কোলাহলপূর্ণ এলাকায় সকালবেলায় ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডের স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X