সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মিজ্ রুবানা তানজিন

রফিকুল ইসলামের বিদায়ে আবেগঘন পরিবেশ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
ঘোড়াঘাটে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মিজ্ রুবানা তানজিন  ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ রুবানা তানজিন। তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মিজ্ রুবানা তানজিন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। দায়িত্ব গ্রহণের পর ঘোড়াঘাটের সামাজিক, প্রশাসনিক ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবাগত ইউএনওকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

২০২৩ সালের ৫ নভেম্বর ইউএনও হিসেবে ঘোড়াঘাটে যোগদানের পর থেকে রফিকুল ইসলাম শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, সেবা নিশ্চিতকরণ এবং জনবান্ধব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয় মানুষের আস্থাভাজন হয়ে ওঠেন। তিনি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শ্রেণিকক্ষে পাঠদান, স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার মাধ্যমে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

তার বদলি ঘিরে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, রফিকুল ইসলামের দূরদর্শিতা, সততা ও মানবিকতার কারণে ঘোড়াঘাটে প্রশাসনিক কার্যক্রমে গতি ও স্বচ্ছতা এসেছে, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ২৬ নভেম্বর ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দেশের ১৬৬ জন কর্মকর্তার সঙ্গে রফিকুল ইসলামকেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়। তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, নতুন ইউএনও মিজ্ রুবানা তানজিনের যোগদান ঘোড়াঘাটের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা ও সম্ভাবনার সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X