মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, তাপমাত্রা ১১ ডিগ্রিতে

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে  ¦ সংগৃহীত

দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে শহরটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দিনাজপুরে তাপমাত্রা ১১.৫°সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে শহরটি এখন পুরো দেশে শীতলতম জনপদে পরিণত হয়েছে।

ভোরে সূর্যের আলো ছড়ানোর আগেই শহর ও আশেপাশের মাঠ–ঘাট, সড়ক ও জনপদ ঘন কুয়াশায় ঢেকে যায়। রাত যত গভীর হয়, কুয়াশার ঘনত্ব তত বৃদ্ধি পায়। হিমেল বাতাসের ধারালো ঠান্ডা এবং কুয়াশার সংমিশ্রণে শীতের কাঁপন ধরানো পরিবেশ সৃষ্টি হয়েছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

তিনি আরও জানান, সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২.২, রংপুরে ১৪.০, সৈয়দপুর ১২.৮, নীলফামারীর ডিমলায় ১৩.০, বগুড়ায় ১৫.০, পাবনার ঈশ্বরদীতে ১৩.৩, রাজশাহীতে ১২.৭, কুড়িগ্রামের রাজারহাটে ১২.৩, নওগাঁর বদলগাছিতে ১২.১, যশোরে ১৪.৬, চুয়াডাঙ্গায় ১৩.৭ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X