সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় বাড়ছে শীতের তীব্রতা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
নওগাঁয় বাড়ছে শীতের তীব্রতা ¦ ছবি: প্রতিনিধি

উত্তরের জেলা নওগাঁয় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমতে শুরু করেছে, তবে সকাল থেকে সূর্যের উজ্জ্বল আলো জনজীবনে সমস্যা সৃষ্টি করছে না।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরের নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গতকাল জেলায় তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যার পর হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসজনিত শীত অনুভূত হচ্ছে। রাতভর চারপাশে কুয়াশা ঢেকে রাখলেও সকাল ৯টার পর সূর্যের আলো ধীরে ধীরে ঠান্ডার অনুভূতি কমিয়ে দেয়। দিনের বেলা রোদ ও গরম আবহাওয়া জনজীবনে স্বস্তি দেয়।

সদর উপজেলার হাপানিয়া এলাকার জয়নাল আবেদীন বলেন, দুপুর পর্যন্ত রোদ ঝলমলে ও গরম থাকে। তবে সন্ধ্যার পর গায়ে শীতের কাপড় পরতে হয় এবং রাতে ঘুমানোর জন্য কম্বল অপরিহার্য।

বরুনকান্দি এলাকার ভ্যানচালক সোবহান জানান, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হালকা বাতাস ও শীতের কারণে ভ্যান চালানো কঠিন হয়ে যায়। সকাল পর্যন্ত যাত্রীও খুব কম পাওয়া যায়।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X