সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গেজেটে বাদ পড়া ১৩ প্রার্থীকে অন্তর্ভুক্তির দাবি রাবি শিক্ষার্থীদের

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গেজেটে বাদ পড়া ১৩ প্রার্থীকে অন্তর্ভুক্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন  ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) গেজেট থেকে বাদ পড়া ১৩ জনকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আইন বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। ‎ মানববন্ধনে শিক্ষার্থীরা গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের অন্তর্ভুক্ত করে সংশোধিত গেজেট প্রকাশ, বিজেএস পরীক্ষায় প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। ‎ মানববন্ধনে আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নেশাত তাসনিম মৃদুলা বলেন, আইন বিভাগ বরাবরের মতোই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসে দীর্ঘদিন ধরে একটি বিষয় প্রতিষ্ঠিত, যোগ্যতম প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে সুপারিশপ্রাপ্তদের গেজেটভুক্ত করা। কিন্তু এ বছর প্রকাশিত গেজেটে ১৩ জন সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে বাদ দেওয়া হয়েছে। ‎ তিনি আরও জানান, যে সময়ে বাংলাদেশ অপসংস্কৃতি, অপরাধনীতি, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে এগিয়ে চলছে, সে সময়ে এমন বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং প্যারিস রোডে মানববন্ধনে অংশ নিয়েছি। আমরা চাই আমাদের ১৩ জন সুপারিশপ্রাপ্ত ভাই-বোনকে অনতিবিলম্বে গেজেটভুক্ত করা হোক। ‎ একই বর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, ১৭তম জুডিশিয়াল সার্ভিসের ফল প্রকাশিত হওয়ার পর আমরা দেখতে পাই-আমাদের ১৩ জন যোগ্য ও সুপারিশপ্রাপ্ত ভাই-বোনকে গেজেটভুক্ত করা হয়নি। তিনি সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, রাষ্ট্র সরকারি চাকরিতে সবার জন্য সমঅধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছে। কিন্তু একজন শিক্ষার্থী প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা তিনটি ধাপে উত্তীর্ণ হওয়ার পরও গেজেটভুক্ত না হওয়া নিঃসন্দেহে একটি অপসংস্কৃতি। ‎ তিনি আরও বলেন, বর্তমানে যে প্রহসনমূলক আচরণ দেখা যাচ্ছে, তা আমাদের পূর্বের ফ্যাসিস্ট আমলের স্মৃতি মনে করিয়ে দেয়। ২০২৪ সালের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা ও মেধার জয় নিশ্চিত করা। দুই হাজারেরও বেশি শহীদের আত্মদান সত্বেও আজও আমরা এমন অন্যায় ও বৈষম্যের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি যা অত্যন্ত দুঃখজনক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X