সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বাস নিয়ে এসে চুরি, আটক দুই

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
দুই চোর । গ্রামের কাগজ

যশোর শহরতলী মুড়লী বকচর এলাকার একটি ওয়ার্কশপের বাস নিয়ে এসে লোহার মালামাল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন ক্রেতা ও অন্যজন বিক্রেতা। এই ঘটনায় বমুড়লী এলাকার শাহীন ওয়েল্ডিং ওয়ার্কসপের ম্যানেজার সিরাজুল ইসলাম তিন জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটকৃতরা হলেন, পিরোজপুরের কাউখালী উপজেলার চরবাসুড়ি গ্রামের ক্ষিতীশ চন্দ্র ঢালির ছেলে সুমন এবং যশোরের মোড়লী খাঁ'পাড়ার মৃত সোহরাব মল্লিকের ছেলে আব্দুর রহিম । পলাতক আসামি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোবারক পাড়া এলাকার আশা । সে বর্তমানে ঢাকার একটি বাসে হেলপারি করেন। ওই বাস নিয়ে তারা চুরি করতে এসেছিলেন যশোরে। ম্যানেজার সিরাজুল ইসলাম জানিয়েছেন, তার ওয়ার্কশপের সামনে ওই বাসটি রাখা হয়। তিনি ওয়ার্কশপে গাড়ির বডি তৈরি করার জন্য ৪৯ হাজার টাকা মূল্যের লোহার মালামাল কিনে রেখে দেন। গত ২০ নভেম্বর রাত দশটার দিকে ওয়ার্কশপ তালা মেরে নৈশ্য প্রহরীকে বলে তিনি বাড়ি চলে যান। ওয়ার্কশপের অন্য কর্মচারীরাও চলে যায়। পরের দিন ওয়ার্কশপে এসে দেখেন ওয়ার্কশপের মধ্যে রাখা ওই লোহার মালামাল নেই। তিনি ঘটনাটি ওয়ার্কশপের মালিককে জানিয়ে আশেপাশে খোঁজ খবর নেন। পরে দেখেন ওয়ার্কশপের পাশে ব্যবসায়ী রহিমের দোকানে ওই মালামাল রয়েছে। তিনি রহিমকে জিজ্ঞাসা করলে জানায়, ওই বাসের হেলপার আশা খাঁ ও সুমন নামে এক যুবক তার কাছে কিছু মালামাল বিক্রি করেছে। বাকি মালামাল নিয়ে তারা চলে গেছেন। পরে পুলিশ ওই দোকানে গিয়ে ভাংড়ি ব্যবসায়ী রহিম ও সুমনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আশরাফুল আলম জানিয়েছেন, এ মামলায় দুইজনকে আটক করা হয়েছে আর হেলপার আশা খাঁকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X