সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শাহাদুল ইসলামের মর্মান্তিক মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শাহাদুল ইসলামের মর্মান্তিক মৃত্যু  ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ১নং বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের হরিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদুল ইসলাম উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায়, হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন শাহাদুল ইসলাম। এ সময় দিনাজপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি মিনি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে, যা মুহূর্তেই প্রাণ কেড়ে নেয় বিএনপি নেতার।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্ট মিনি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X