রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

আব্দুল মান্নান,শার্শা(যশোর)প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ । আব্দুল মান্নান,শার্শা(যশোর)প্রতিনিধি

যশোর-১ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মফিকুল ইসলামকে তৃপ্তিকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন পন্থী নেতা-কর্মীরা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে কাফনের কাপড় পরিধান করে তারা অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও মাঠের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করে হঠাৎ করে একজন 'সংস্কারপন্থী নেতাকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

উপজেলা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, "বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সে আশায় মাঠে নেমেছি। যদি এই প্রার্থী বাতিল না করা হয়, তবে বিএনপি এই আসনে ঠকে যাবে।"

মহিবুল নামে এক নেতা বলেন, "দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন আমাদের পাশে ছিলেন। তাদের দুজনের একজন ছাড়া এই আসনে কেউ বিজয়ী হতে পারবেন না। আমরা আজীবন ধানের শীষের পক্ষে আছি, থাকবো।"

যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, "আমরা বাড়িছাড়া হয়েছি, কিন্তু উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে ছাড়িনি। দলের দুঃসময়ে যে কোনদিন মাঠে ছিলো না তাকে মনোনয়ন দেওয়া হলো এটা আমরা মানি না। যদি তিনি দলের দূর্দিনে থাকতেন, তাহলে মানতাম। কিন্তু এই অতিথি পাখিকে আমরা মানি না।"

বিক্ষোভ শেষে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X