সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘষ, ককটেল বিস্ফোরণ । ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নিয়ে রাজশাহীতে বিএনপির সাবেক কাউন্সিলর টুনু গ্রুপ এবং বিএনপি নেতা টুটুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনাও ঘটেছে সেখানে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কোট বুলনপুর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোট বুলনপুর মোড়ে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচনী প্রচারের প্রস্তুতি সভা ডাকা হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেল সভার আহ্বান জানান। আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রুহুল আমিন টুনু। সভায় টুনুর উপস্থিতি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুল। তিনি প্রশ্ন তোলেন- "টুনু এখানে কেন? কে তাকে দাওয়াত দিয়েছে? সে থাকলে আমরা মিটিং করব না।" এ নিয়ে টুটুল ও সাধারণ সম্পাদক রুবেলের মধ্যে বাকবিনিময় হয়। একপর্যায়ে স্লোগান দিতে দিতে টুটুল ও তার অনুসারীরা সভাস্থল ত্যাগ করেন।

সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেল জানান, সভায় থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক আমিনুলও উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র নেতা হিসেবে টুনুকে সভায় ডাকা হয়েছিল। সভাপতি টুটুল বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ৩০-৪০ জন লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা চালায়। এতে হাতাহাতির ঘটনা ঘটে এবং কার্যালয়ের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে কেউ আহত হয়নি।

বিএনপি নেতা রুহুল আমিন টুনু বলেন, "আমি বিএনপির রাজনীতি করি। গত সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছিলাম। তবে গত ২৪ নভেম্বর হাই কমান্ড আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। সে অনুযায়ী আমি সব কার্যক্রমে অংশ নিতে পারি। রুবেলের আমন্ত্রণেই সভায় গিয়েছিলাম। যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক।" এ বিষয়ে ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুলের বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি।

রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানার সভাপতি মিজানুর রহমান জানান, সন্ধ্যায় রাজপাড়া থানার ৪ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা ছিল। সেখানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া সাবেক কাউন্সিলর রকিবুদ্দিন টুনু দলবলসহ যোগ দেন। এসময় বহিষ্কারাদেশ প্রত্যহার হওয়া এবং দলীয় কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টুটুল গ্রুপের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিজানুর রহমান মিজান আরও বলেন, বিষয়টি মহানগর কমিটিকে জানানো হয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, "বিএনপি অফিসে ঝামেলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। হাতাহাতি ও একটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।"

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X