মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:০০ এএম
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি  ¦ সংবাদদাতা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। হিমালয় অঞ্চল থেকে নেমে আসা তীব্র ঠান্ডা বাতাসের প্রভাবে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে এলাকায়।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসে ৭৩ শতাংশ আর্দ্রতা ছিল বলে জানিয়েছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এখন তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় সন্ধ্যা ও গভীর রাতে। ভোরে সূর্য ওঠার পর হালকা রোদের কারণে শীত কিছুটা কমে গেলেও সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকে। তবে বিকেলের পর হিমেল হাওয়া বইতে শুরু করলে আবারও শীতের প্রকোপ অনুভূত হয়।

শীতের তীব্রতার মধ্যেও কর্মজীবী মানুষ সকাল থেকেই কাজে ফিরেছেন। চা বাগান, খনি এলাকা ও নদীঘাটে শ্রমিকদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরেরা জানান, সকালে সূর্যের আলো পাওয়া যাওয়ায় কাজ কিছুটা স্বস্তিকর হয়েছে।

তাপমাত্রা কমে যাওয়ায় বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, হাঁপানি ও নিউমোনিয়ার মতো শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সপ্তাহের তুলনায় রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়সংলগ্ন অবস্থানের কারণে তেঁতুলিয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় শীত আগে নামে এবং তাপমাত্রা দীর্ঘ সময় কম থাকে। আগাম দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X