সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর আইনজীবী সমিতির নির্বাচন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়জয়কার, সাবু সভাপতি ও গফুর সম্পাদক নির্বাচিত

শিমুল ভুঁইয়া
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ | গ্রামের কাগজ

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৩টি পদের মধ্যে ১০টি পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ২টি পেয়েছেন জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা। সহসভাপতি (১) পদে দুই প্রার্থীর সমান ভোট হওয়ায় ফের গণনা চলছে। নির্বাচনে ৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সৈয়দ সাবেরুল হক সাবু পেয়েছেন ৩৩৭ ভোট। তার প্রতিদ্ব›দ্বী জামায়াত সমর্থিত এম. এ. লতিফ পেয়েছেন ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন এম. এ. গফুর। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আবু মোর্তজা ছোট পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে স্বতন্ত্র প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট। সহসভাপতির দুই পদের মধ্যে গোলাম মোস্তফা (১) পেয়েছেন ৩৫৭ ভোট, এপদটিতে বিএনপি সমর্থিত বাসুদেব বিশ্বাস ও জামায়াত সমর্থিত আলমগীর সিদ্দিক (১) দুজনই সমান ভোট পাওয়ায় পুনরায় গণনা চলছে। যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু ৩৪৯ ভোট, সহকারী সম্পাদক দুই পদে সেলিম রেজা ৩৩৭ ভোট ও আশরাফুল আলম ২৪৯ ভোট, গ্রন্থাগার সম্পাদক কামরুল হাসান সোহেল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্যের ৫টি পদে তিনটিতে বিএনপি ও দুইটিতে জামায়াত সমর্থিতরা জয়লাভ করেছেন। বিএনপি সমর্থিত রেহেনা খাতুন ৩৫৫, মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মৌলুদা পারভীন ৩১৮, জামায়াত সমর্থিত শফিকুল ইসলাম ২৬৯, আজহারুল ইসলাম ২৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে বিএনপি সমর্থিত শাহাজাহান কবির বিপ¬ব ২৪১ এবং মেহেদী ইমাম বাপ্পী ২৪২ পরাজিত হয়েছেন। ল’ইয়ার্স কাউন্সিলের লতিফ–ছোট ঐক্য পরিষদের পরাজিত প্রার্থী যুগ্ম সম্পাদক:আবুল করিম মন্ডল ১৩৭ ও গ্রন্থাগার সম্পাদক পদে এস. এম. শাহরিয়ার হক ২২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া সহকারী সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রিনা আখতার মিলি ২২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি পদে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X