সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা।  ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে শুক্রবার (২৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। পুরো ময়দানে ছামিয়ানা টানিয়ে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন।

ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হওয়া এই ইজতেমার আয়োজন করেছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এটি সমাপ্ত হবে।

অংশগ্রহণকারীরা জানান, প্রতিবছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগ জামাতের সদস্যরা পুরো বছরের দাওয়াতি কার্যক্রমের প্রতিবেদন এবং পরিকল্পনা তুলে ধরেন। এ উপলক্ষে দেশ-বিদেশের প্রবীণ মুরুব্বিগণ টঙ্গীর তুরাগ তীরের ময়দানে একত্রিত হয়েছেন।

৫ দিনব্যাপী জোড় ইজতেমা তাবলীগ জামাতের সোনালি ঐতিহ্য। এই ইজতেমার মাধ্যমে দাওয়াতের কাজের নকশা নির্ধারণ করা হয় এবং সাথীদের দুনিয়া ও আখেরাতের জীবনে পথপ্রদর্শন করা হয়। বড়রা দাওয়াতি কাজের প্রস্তুতি, সাথীদের দায়িত্ব ও দেশের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।

শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, জোড় ইজতেমায় কেবল তিন চিল্লার সাথী এবং কমপক্ষে এক চিল্লা সময়কাল যুক্ত আলেমরা অংশ নিতে পারেন। এটি জোড় ইজতেমার স্বতন্ত্র মর্যাদা এবং গুরুত্ব বজায় রাখে।

ময়দানের উত্তর পাশে বিশাল ছাউনি নির্মাণ করা হয়েছে, যেখানে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান করছেন। আগামী পাঁচ দিন তারা এখানে অবস্থান করে আধ্যাত্মিক ও দাওয়াতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X