সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সার্জনস ওয়েলফেয়ার সোসাইটি যশোর

বর্ধিত সাধারণ সভায় মিলনমেলা, নতুন নেতৃত্বে সভাপতি ডা. শরিফুল, সম্পাদক ডা. দেলোয়ার

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
বৃহস্পতিবার সার্জনস ওয়েলফেয়ার সোসাইটি যশোরের বর্ধিত সাধারণ সভা শেষে বিদায়ী ও নতুন কমিটির নেতৃবৃন্দ | ছবি : গ্রামের কাগজ

উৎসব আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডাক্তারদের সংগঠন সার্জনস ওয়েলফেয়ার সোসাইটি যশোরের বর্ধিত সাধারণ সভা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে শহরের একটি রেস্তোরার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাক্তার সালাহ্উদ্দিন আহমেদ ও সম্পাদক অধ্যাপক ডাক্তার এম এ শামসুল আরেফিনসহ নবীন-প্রবীণ ডাক্তারদের উপস্থিতিতে সভাটি মিলন মেলায় পরিণত হয়। এ সভার মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ডাক্তার এএইচএম আব্দুর রউফ নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি ডাক্তার শরিফুল আলম খান, সম্পাদক অধ্যাপক ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ পদে ডাক্তার মোহাম্মাদ আলীর নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করা হবে জানানো হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম। কোষাধ্যক্ষ ডাক্তার হিমাদ্রি শেখর সরকার বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সর্বসম্মতিক্রমে তা অনুমোদন হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মোঃ আহসান হাবিব, জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, প্রবীণ চিকিৎসক অধ্যাপক হারুন অর রশিদ, ডাক্তার নজরুল ইসলাম, যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আক্তারুজ্জামান, অধ্যাপক ডাক্তার এনকে আলম, যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার এসএম নাজমুল হক প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X